চেয়ারে বসার পর এখন আর ছাড়তে ইচ্ছে হয় না: বিএনপি নেতা

হিলি প্রতিনিধি
২২ মে ২০২৫, ১৪:১৩আপডেট : ২২ মে ২০২৫, ১৪:১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘কোনও অবস্থাতেই হঠকারী কোনও চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতা দ্রুততার সঙ্গে জনগণকে ফেরত দেওয়ার সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দেবে। জনগণের শক্তির ওপর আস্থা রাখুন। বিদেশি প্রভুর আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন কোনও অবস্থাতেই এটি হবে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) সকালে দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের হলরুমে কর্মী সভায় তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, ‘জনগণকে এত ভয় পান কেন? জনগণের কাছে যেতে এত আপত্তি কেন? জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে এত কষ্ট কেন? চেয়ারে বসার পর এখন আর আপনাদের চেয়ার ছাড়তে ইচ্ছে হয় না। আমরা সুষ্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে। এ দেশের মানুষ আপনাদের ভালোবেসে দায়িত্ব দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, এই জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টেকে না। আমাদের ধৈর্যের সীমা আছে। দেয়ালের লিখন পড়তে শিখুন। এই দেশে তারাই থাকতে পারবে যারা সুখে-দুঃখে জনগণের সঙ্গে ছিল।’

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন,উপজেলা বিএনপির সহসভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের