এসআই আকবরের মোবাইলফোন ও সিম কার্ড উদ্ধার

সিলেট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ২৩:০৬আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২৩:১০

এসআই আকবর সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে রায়হান হত্যার ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার ব্যবহৃত দুটি মোবাইলফোন, তিনটি সিম কার্ড এবং কাপড় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানাইঘাট থানা পুলিশের একটি দল ডোনা সীমান্তের পাহাড়ি এলাকা থেকে এগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) শামসুদ্দোহা।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুটি মোবাইলফোন, সিম কার্ড ও আকবরের ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়েছে। এগুলোর একটি তালিকা তৈরি হয়েছে। যেহেতু রায়হান হত্যা মামলাটি তদন্ত করছে পিবিআই, সেজন্য উদ্ধার মোবাইলফোনসহ অন্যান্য আলামত পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে।

জানা যায়, এসআই আকবর (বরখাস্ত) সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে 'নির্যাতনে' রায়হান আহমদ হত্যা ঘটনার প্রধান অভিযুক্ত। গত ৯ নভেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। আকবরকে গ্রেফতারের পরদিন ১০ নভেম্বর তাকে সাত দিনের রিমান্ডে নেয় মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। রিমান্ড শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে আদালতে তোলা হলেও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এরপর আকবরকে কারাগারে পাঠান আদালত। এরআগে এই ঘটনায় তিন পুলিশ সদস্য এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস এবং হারুনুর রশীদকে গ্রেফতার করে রিমান্ড নেয় পিবিআই। তবে রিমান্ড শেষে তারাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি