ছিনতাইকারীর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু!

নাটোর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ০২:৩২আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০২:৩৪

নাটোর

বিকাশ কর্মীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের মোটরসাইকেলের আঘাতে এক নারী নিহত হয়েছেন। এসময় ছিনতাইকারী দলটির এক সদস্য ধরা পড়ে।

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সোনার মোড় এলাকায় রবিবার এ ঘটনা ঘটে।

নিহতের নাম  জয়গন বেগম (৬৫)। তিনি একই ইউনিয়নের মহিষমারি গ্রামের মৃত ওয়ারেসের স্ত্রী।

আটক ছিনতাইকারী রানা (২৫) ওই উপজেলার মহিষমারি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, রবিবার দুপুর দুইটার দিকে রানাসহ আরও দুই ছিনতাইকারী এক বিকাশ কর্মীর ২ লাখ টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় রানা নামের ওই ছিনতাইকারী ধরা পড়ে। আর মোটরসাইকেল নিয়ে বাকি দুজন পালাতে গিয়ে যাত্রীবাহী অটোভ্যানে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলের আঘাতে দুই পা ভেঙে যায় বৃদ্ধা জয়গন বেগমের। তাকে আহতাবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  আটক রানা ও ছিনতাইকারীদের মোটরসাইকেল থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন দাবি করে তিনি আরও বলেন,পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটকের চেষ্টা চলছে।

ছিনতাই করা টাকা উদ্ধার হয়েছে কিনা তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

/টিএন/
সম্পর্কিত
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংঘর্ষ, নারীসহ দুই পক্ষের আহত ১০
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
বিদ্যালয়ের তিন লাখ ৭০ হাজার টাকা নিয়ে গেলেন বিএনপির দুই নেতা
সর্বশেষ খবর
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে যে উপহার দিলেন মীর স্নিগ্ধ
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে যে উপহার দিলেন মীর স্নিগ্ধ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার