পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

কু্ষ্টিয়া প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৪৭

কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের একদিন পর মিম খাতুন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার মুসা নামে এক ব্যক্তির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত মিম ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মদন আলীর মেয়ে।

স্থানীয় জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার সকালে বাড়ির পাশ থেকে মিম নিখোঁজ হয়। এরপর থেকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন। মঙ্গলবার পার্শ্ববর্তী মুসার পুকুরে মিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাবিব জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা