রাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ১৫:৫১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৫:৫১

রাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে এই ম্যুরাল নির্মিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এটি উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকার তালুকদার।

রাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন উদ্বোধন শেষে দীপংকর তালুকদার বলেন, ‘একাত্তরে ধর্মের নামে দেশের মানুষকে হত্যার ইন্ধন দিয়েছিল মৌলবাদী শক্তি। স্বাধীনতার পরও সেই মৌলবাদী শক্তি বিভিন্ন সময়ে ষড়যন্ত্র চালিয়েছে। তারই ধারাবাহিকতায় এখনও মৌলবাদী শক্তি দেশে অস্থিরতা চালিয়ে যাচ্ছে। যখন জিয়াউর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়, তখন তারা চুপ থাকলেও বর্তমানে স্বাধীনতা বিরোধীদের শক্তি জোগাতে ও স্বাধীনতায় আঘাত হানার জন্য তারা এ ধরনের পাঁয়তারা করছে।’

এ সময় উপস্থিত ছিলেন– বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ