নভোএয়ারের ফ্লাইট ফের চালু ২১ মে থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ১৪:৩৩আপডেট : ১৫ মে ২০২৫, ১৪:৩৩

নভোএয়ার আগামী ২১ মে থেকে আবার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে। এছাড়া টিকিটের মূল্যে ১৫% ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিল।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, "অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।"

তিনি আরও বলেন, "উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।"

টিকিটের মূল্যে ১৫% ছাড়ের অফারটি পেতে সম্মানিত যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকেট ক্রয় করতে হবে।

যাত্রীরা আজ থেকেই টিকিট ক্রয় করতে পারবেন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা কাছের ট্রাভেল এজেন্টের মাধ্যমে।

/আইএ/এমএস/
সম্পর্কিত
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
বিমানে দীর্ঘ সফর, মাঝ-আকাশে খাবার বাছাইয়ে সতর্ক থাকুন
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই