মাস্কবিহীন ৩৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ১৯:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৯:৫৮

মাস্কবিহীন ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতিমালা কার্যকর করতে বরিশালে দুটি ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন ৩৮ ব্যক্তি এবং ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা এবং মহিউদ্দিন আল-হেলালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দু’টি টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

নগরীর সদর রোড, কালীবাড়ি রোড, হাসপাতাল রোড এবং নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ২৩ ব্যক্তি এবং মাস্ক ব্যতিত দোকানে প্রবেশ করতে দেওয়ায় ৪টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ২০০ টাকা আদায় করেন। এছাড়া নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১৫ ব্যক্তিকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারকদ্বয় মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং করোনা সংক্রামণ থেকে বাঁচতে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে বিচারকরা জানান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
সরকার একটি মানবিক-বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে: শাহে আলম
সরকার একটি মানবিক-বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে: শাহে আলম
পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি
পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’