ছাত্রদলের ২১ সদস্যের কমিটির ১৫ জনের পদত্যাগ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২০, ২০:২৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২০:৩০

ছাত্রদলের ২১ সদস্যের কমিটির ১৫ জনের পদত্যাগ! অর্থের বিনিময়ে অযোগ্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ এনে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রদলের নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ১৫ জন পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। সংগঠনের জেলা কমিটির কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীদের মধ্যে ১০ জন যুগ্ম-আহ্বায়ক এবং পাঁচজন সদস্য রয়েছেন।
সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও কামরুল হাসান জানান, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরশাদ জ্যাকি এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাতিস হাসানের যোগসাজসে অর্থের বিনিময়ে অযোগ্যদের কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে। তারা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকার বাসিন্দা। দলের প্রতি তাদের কোনও অবদান নেই। অর্থের বিনিময়ে তারা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন। তাদের অধীনে সংগঠনের কার্যক্রম পরিচালন করা সম্ভব নয়।

সংগঠন সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ ডিসেম্বর) ২১ সদস্যের সিঙ্গাইর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করে সংগঠনের জেলা কমিটি। উপজেলার আজিমপুর এলাকার মাহবুবুর রহমানকে কমিটির আহ্বায়ক ও মিল্টন হোসেনকে সদস্য সচিব করা হয়।

এই প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘২১ জনের কমিটিতে জানামতে ছয় থেকে সাত জন পদত্যাগ করেন। অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার যে অভিযোগ ওঠেছে তা ভিত্তিহীন। জেলা ছাত্রদলের নেতারা যাচাই-বাছাই করেই যোগ্য ব্যক্তিদের কমিটিতে স্থান দিয়েছেন।’

/এনএস/
সম্পর্কিত
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
সর্বশেষ খবর
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের