সিলেটে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ১০:৪২আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১০:৪২

বজ্রাঘাত

বজ্রাঘাতে সিলেট ও কুলাউড়ায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভারী বর্ষণের সময় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

সিলেট নগরীর ঘাসিটুলা এলাকায় বজ্রাঘাতে স্কুল ছাত্রী কলি (১২), কোম্পানীগঞ্জের কুড়াইল হাওরে সুলেমান (৩০) ও একই উপজেলার ইছাকলসে আব্দুর রহমান (২০) নামের দুই কৃষক এবং কুলাউড়ায় রশিদ আলী (৩৫) নামের আরেকজনের মৃত্যু হয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি মেডিক্যাল কর্মকর্তা ডা. রুকনুজ্জামান জানান, সম্ভববত বজ্রপাতটি বসত ঘরের পাশে পড়েছে।তাই ভয় ও বিকট শব্দের কারণে মেয়েটির মুত্যু হতে পারে। তবে মেয়েটির শরীরে কোনও ধরনের চিহ্ন নেই। কলির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়।

কোম্পানীগঞ্জের কুড়াইল হাওরে সুলেমান এবং ইছাকলস গ্রুপ ফিশারিজ এলাকায় আব্দুর রহমানের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানিয়েছেন।

এদিকে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দলীয়ার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে রশিদ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি