টুঙ্গিপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলায় গ্রেফতার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ২০:৩৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২১:১৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাসের ওপর হামলা ও মারপিটের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে টুঙ্গিপাড়া উপজেলার চিংগুড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

গোপালগঞ্জ

জানা যায়, গত সোমবার ওই এলাকার মঙ্গল বিশ্বাসের জমিতে রাস্তা নির্মাণ করেন একই গ্রামের হান্নান শেখ। পরে মঙ্গলবার সকালে মঙ্গল বিশ্বাস তার জমি থেকে হান্নানের বাঁশ খুঁটি তুলে ফেলে। এরপর হান্নান লোকজন নিয়ে মঙ্গল বিশ্বাস, তার ছেলে, ভাতিজাকে মারপিট করে। মারপিট ঠেকাতে গেলে হান্নান ভাইস চেয়ারম্যানকে মারপিট করে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় হান্নান শেখসহ ১৮ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেন অসীম কুমার বিশ্বাস। পরে মঙ্গলবার রাতে ৪ আসামিকে গ্রেফতার করে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অসীম কুমার বিশ্বাস এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হক বলেন, মামলার ৪ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের  গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি