মাদারীপুর সদর হাসপাতালে তৃতীয় দিনের মত ধর্মঘট, ভুগছেন রোগীরা

মাদারীপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ০৩:০০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০৩:১৬

মাদারীপুর মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের অভিযোগে তৃতীয় দিনের মত ধর্মঘট চলায় রোগীদের দুর্ভোগ চরমে ঠেকেছে।
শুক্রবার সকাল থেকে চিকিৎসক-কর্মচারীরা মারধরের দায়ে অভিযুক্তদের বিচারের দাবিতে ধর্মঘটের ঘোষণা দেন। চিকিৎসা সেবা বন্ধ থাকায় হাসপাতাল ছেড়েছেন ভর্তি হওয়া রোগীরা। ইতোমধ্যেই হাসপাতালের ৯৫ শতাংশ বেড খালি হয়ে গেছে। এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
চিকিৎসকদের দাবি, নিরাপত্তার জন্য হাসপাতাল চত্বরে পুলিশ বক্স স্থাপন করা হোক।
মাদারীপুর সদর হাসপাতালে বৃহস্পতিবার ভোর রাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার আত্মীয়-স্বজন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খন্দকার মাঈনুল আহসানকে মারধর ও লাঞ্ছিত করে অভিযোগ চিকিৎসকদের। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে জরুরি বিভাগ ছাড়া সমস্ত চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

আরও পড়ুন:  সাধু পরমানন্দ রায় গোপালগঞ্জে নিহত সাধু সমাহিত, হত্যার দায়ে অভিযুক্ত তরুণ গ্রেফতার

চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে শনিবার বেলা ১১টায় মাদারীপুর হাসপাতালের সামনে মানববন্ধন করেন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, ইনডোর ও আউটডোর স্বাস্থ্যসেবা বন্ধ থাকলেও জরুরি বিভাগে চিকিৎসা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের