অধ্যাপক সনৎকুমার সাহা স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব

রাবি প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ১৮:৪৬আপডেট : ০৬ জুন ২০১৬, ১৮:৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎকুমার সাহা সম্মাননা গ্রন্থ ‘বাংলাদেশ ইয়েস্টারডে টুডে টুমরো’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বইটির মোড়ক উম্মোচন করেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

সনৎকুমার সাহার সম্মাননা গ্রন্থের প্রকাশনা উৎসব

খ্যাতিমান অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক অধ্যাপক সুনৎকুমার সাহার জীবন ও সাধনাকে অবলম্বন করে সম্মাননা গ্রন্থটিতে দেশ-বিদেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অর্থনীতিবিদের ১৪টি প্রবন্ধ স্থান পেয়েছে। সেখানে অধ্যাপক সনৎকুমার সাহার নিজেরও দুটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

সম্মাননা গ্রন্থটির সম্পাদকবৃন্দের অন্যতম ড. মুস্তফা কামাল মুজেরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এতে সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক সনৎকুমার সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

অনুষ্ঠানে সম্মাননা গ্রন্থটির অন্যতম সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন স্বাগত বক্তব্য দেন। সেখানে অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন শোক প্রস্তাব ও সহকারী অধ্যাপক যিনাতুল ইসলাম অধ্যাপক সনৎকুমার সাহার জীবনপঞ্জি পাঠ করেন।

এতে সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, এক সময় আমাদের সাংসদরা একেবারেই আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন। কিন্তু এখন পার্লামেন্টে সংসদে শিল্পপতি ও ব্যবসায়ীরা ঢুকে পড়েছে। ফলে ব্যবসায়ী ও আমলাতন্ত্রের মধ্যে একটা গভীর আঁতাত সৃষ্টি হয়েছে। তাতে আমাদের রাষ্ট্রব্যবস্থায় গণতান্ত্রিক এক সংকটের জায়গা তৈরি হয়েছে। এ সংকট দূর করতে অর্থনীতিবিদদের চাবুক নিয়ে রাস্তায় নামা দরকার।

অনুষ্ঠানে অধ্যাপক ইসমাইল হোসেন, ভাষা সৈনিক আবুল হোসেন, অধ্যাপক ইমেরিটাস অরুণ কুমার বসাক, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক কায়েস উদ্দিন, অধ্যাপক এম সাইদুর রহমান খান, অধ্যাপক জুলফিকার মতিন, অধ্যাপক তারিক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: আশ্বাস কার্যকর না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান