বাবা দিবসে শিশুকন্যাকে পাথর মেরে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ১৮:১৫আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:০৪

আজ বিশ্ব বাবা দিবস। আর এই দিনেই ২২ মাস বয়সী আপন কন্যার মাথায় পাথর মেরে তাকে হত্যা করেছে এক পাষণ্ড। রবিবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হতভাগা শিশুটির নাম মাহিয়া মাহবুবা।

পাষণ্ড মাহবুব হাসান বাবুকে দুপুর ১২টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরসহ আটক করছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচবছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোচরি (নতুন ব্রিজ) গ্রামের হোসেন আলীর মেয়ে ইয়াসমিন বেগমের সঙ্গে বাবুর বিয়ে হয়। ১ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হলে ইয়াসমিন তার ২২ মাসের মেয়ে মাহিয়াকে শ্বশুরবাড়িতে রেখে চলে যান। মা চলে যাওয়ার পর থেকে শিশু মাহবুবা দাদি জোহরা বেগমের কাছেই থাকতো। রবিবার সকালে ফজরের নামাজ পরার সময় মাহবুব মেয়েকে নিজের শোবার ঘরে নিয়ে যান। নামাজ পড়ার সময় দাদি জোহরা বেগম শব্দ পেয়ে ছেলের ঘরে গিয়ে নাতনি মাহবুবাকে মৃত অবস্থায় দেখতে পান। হত্যাকাণ্ডের পর মাহবুব বাড়ি থেকে পালিয়ে যান। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে।  মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত মাহিয়ার মা ইয়াসমিন বেগম বলেন, ‘আমি ভাবতেই পারিনি আমার বাচ্চাটিকে এভাবে সে মেরে ফেলবে। আমার বাচ্চাকে যেভাবে মেরেছে আমিও সেভাবে ওই পাষণ্ডের বিচার চাই।’

/জেবি/টিএন/

আরও পড়ুন:

যশোরে জাল নোট ও স্ট্যাম্পসহ আটক ২

স্কুলছাত্রীকে হত্যার দায়ে গণবিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের