চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর চাড়ালডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার রাত ২টার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের অনুরাধাপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ৪৩ বিজিবি। তবে নিহতদের পরিচয় ও মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি বিজিবি।
তবে স্থানীয় রাধানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আইনাল হক নিহতদের নাম পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের হুকমত আলীর ছেলে সাজাহান আলী ভুট্টু ও একই ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে জোবদুল হক।
নওঁগা ৪৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন জানিয়েছেন, মৃত্যুর বিষয়টি আমরা স্থানীয় ও কোম্পানি কমান্ডার পর্যায়ে শুনেছি। তবে লাশ দুটি ভারতীয় ভূ-খণ্ডে থাকায় তারা বাংলাদেশি কিনা তা শনাক্ত করা যায়নি।
তিনি জানান, এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ জানিয়েছে নিহত দুজনের লাশ সীমান্ত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে বিকেল সাড়ে ৩টায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতকা বৈঠক, ঘটনাস্থল পরিদর্শন ও যৌথ তদন্তের মাধ্যমে লাশ শনাক্তকরণ শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
/বিটি/টিএন/
আরও পড়ুন:
যারা নারী-শিশুদের পুড়িয়ে হত্যা করেছিল তারাই এ অস্ত্র এনেছে: ডিএমপি কমিশনার
তিন মাসেও অধরা তনুর খুনিরা







