রাজশাহীতে শিবির নেতাকে গ্রেফতারের অভিযোগ, পুলিশের অস্বীকার

রাজশাহী প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ০৪:১৭আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০৪:১৭

ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর শিবির সভাপতি জসিম উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে মহানগর শিবির শাখা। কিন্তু রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের তথ্য আমাদের কাছে নেই।
তিনি জানান, সোমবার রাজশাহী মহানগরীর ওপারের পদ্মার চরের মাঝাড়দিয়াড় ও খিদিরপুর গ্রামে পুলিশ ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন মাদক ব্যবসায়ী। আর বাকি দুজনকে সন্দেহমূলকভাবে আটক করা হয়েছে।
তবে সোমবার বিকালে মহানগর ছাত্রশিবির শাখার প্রচার সম্পাদক ফাহাদ করিমের বরাত দিয়ে সভাপতি জসিম উদ্দিন সরকারকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান তারিক ও রাজশাহী মহানগর সেক্রেটারি মনিরুল ইসলাম।

তাদের পাঠানো ইমেইল বার্তায় আরও দাবি করা হয়, সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন সরকারকে রাস্তা থেকে গ্রেফতার করে পায়ে গুলি করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে এবং কোনও প্রকার পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতারের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে জসিম উদ্দিন সরকারকে অবিলম্বে আদালতে সোপর্দের অনুরোধও জানিয়েছেন তারা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের