পুলিশের জন্য জঙ্গি বড় ধরনের চ্যালেঞ্জ: আইজিপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৬

পুলিশের জন্য জঙ্গি বড় ধরনের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি এ কে এম শহীদুল হক আইজিপি বলেন, ‘আপনারা সবাই চোখ-কান খোলা রাখুন। কারা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করবেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।’

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নিজের সন্তানদের প্রতি খোঁজ রাখুন। তারা কোথায় যায়, কার সঙ্গে মেলামেশা করছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমত যাচ্ছে কি না সে বিষয়ে খেয়াল রাখুন।’

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী রেঞ্জের পরিদর্শক এম খুরশীদ হোসেন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

/এমডিপি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী