বাঘায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৬, ০৬:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১১

বাল্য বিয়ে বন্ধ রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনি এ বিয়ে দুটি বন্ধ করেন। এ সময় কনেসহ পাঁচজনকে আটকও করা হয়। পরে স্থানীয়দের সুপারিশে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেন তিনি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আলি মাহামুদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের বাবু প্রামাণিকের মেয়ে অষ্টম শ্রেণি ছাত্রী রিয়া খাতুনের (১৪) সাথে বিয়ের আয়োজন চলছিল কাঁকনহাট গ্রামের তুষার আলীর। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ তিনি সেখানে হাজির হয়ে কনেসহ তার মা-বাবাকে আটকও করেন। পরে বিয়ে বন্ধ করার শর্তে স্থানীয়দের সুপারিশে তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের আকরাম কসাই এর অষ্টম শ্রেণির ছাত্রী আঁখি খাতুনের (১৪) বিয়ের প্রস্তুতি চলছিল একই গ্রামের আমজের আলীর ছেলে মিনারুল ইসলামের সাথে। সেখানেও একইভাবে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম।
/এবি/

শিশু জান্নাতকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের