সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ বিলুপ্ত

বগুড়া প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ০৩:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০৩:৩৭

আজিজুল হক কলেজ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে শাখা সভাপতি বেনজির আহমেদকে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস সত্যতা নিশ্চিত করে বলেছেন, আগামী সাত দিনের মধ্যে নতুন করে কলেজ কমিটি গঠন করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

বগুড়া জেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, কলেজ শাখার সভাপতি বেনজির আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী নানা কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার ভাইয়ের কারণে গত ২৯ সেপ্টেম্বর সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের সামনে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেন সবুজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওইদিন বেনজির ও তার সমর্থকরা স্টেশন এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে মারধর ও তার মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাও করেছে। এসব ঘটনা জানতে পেরে কেন্দ্রীয় কমিটি তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিস্কার করে। পাশাপাশি বিলুপ্ত করে কলেজ শাখা ছাত্রলীগ। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জেলা ছাত্রলীগ সভাপতির কাছে পৌঁছেছে।

/এআরএল/

আরও পড়ুন: 

সড়ক দুর্ঘটনার ‘সাইড ইফেক্ট’ নজরের বাইরে

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান