জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী শাফিন নিহত

জয়পুরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ০৯:৫৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০৯:৫৫

বন্দুকযুদ্ধ

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জয়পুরহাটের শীর্ষ সন্ত্রাসী শাফিন (২৮) নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা মামুন পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটেছে।

শাফিনের বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে। র‌্যাবের দাবি, সে ফাঁসির আসামিও ছিল।

শাফিনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ দেওয়ানপাড়া গ্রামে।

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, শাফিন তার দলবল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জয়পুরহাট র‌্যাব-৫ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছুলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।  ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ শাফিনকে গুলিবিদ্ধ অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম