পাবনায় দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ২২:৪৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২২:৪৯

লাশ উদ্ধার পাবনা সদর উপজেলার গাছপাড়া বাজারের একটি দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটা হত্যা, না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার।
পুলিশ জানায়, রবিবার সন্ধায় গাছপাড়া বাজারের একটি ফিডের দোকান থেকে শফিউল আযম মাসুদ (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শফিউল আযম মাসুদ সদর থানার সিংগা গাংকোলা গ্রামের  রোস্তম আলীর ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু কুদ্দুস মুন্সি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ফোর্স ঘটনাস্থলে গেছে। ফিরে আসলে বিস্তারিত বলতে পারবো।
স্থানীয়রা জানান, শফিউল আযম মাসুদের ওই বাজারে ফিডের দোকান রয়েছে। নিজ দোকানের মধ্যে ঝুলন্তাবস্থায় বিকেলে লাশটি ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের