নাসিক নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ উন্নয়নের পক্ষে আছে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৬, ০৯:২৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ০৯:২৯

শীতবস্ত্র বিতরণকালে স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রমাণ হয়েছে এদেশের জনগণ উন্নয়নের পক্ষে আছে এবং সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি তারা প্রত্যাখান করেছে। অতীতে যারা রাজনীতির নামে লুটপাট করেছে তাদের জনগনই আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।’

কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের শীতার্ত মানুষের মধ্যে শুক্রবার সন্ধ্যায় কম্বল বিতরণকলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। প্রাকৃতিক যে কোনও দুর্যোগের সময় বর্তমান সরকার জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

কাজিপুর ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণকালে চেম্বার প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী শেখ, দানিউল হক দানী, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী আলমপুর রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং আওয়ামী লীগের কর্মী মর্তুজ তালুকদারের কবর জিয়ারত করেন।

আরও পড়ুন- 

ডিসিসির অনুমতি ছাড়াই সড়কে ইস্পাতের ডিভাইডার

/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের