নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন

নাটোর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ২২:৩০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২২:৩৩

নাটোর নাটোরের সিংড়া থেকে গ্রেফতারকৃত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠণ করেছেন আদালত। মঙ্গলবার সকাল ১১টার দিকে মিজানুরকে জেলা জজ আদালতের বিচারক রেজাউল করিমের আদালতে হাজির করা হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মিজানকে তার অপরাধ পড়ে শোনানোর পর তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিচারক রেজউল করিম মামলার বিচার কাজ শুরু করে আগামি ১৪ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই ও মামলার আইও এসআই সুজন বাংলা ট্রিবিউনকে জানান, গত বছরের ১৬ জুলাই রাতে সিংড়া উপজেলার বড় বাড়ইহাটী গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুরকে আটক করে সিংড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
অপরদিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর-পাবনা পাড়া থেকে গ্রেফতারকৃত জেএমবি সদস্য সাইফুল ইসলাম দুলালকে (৪৫) জিজ্ঞাসাবাদ ও তাকে নিয়ে অভিযান চালাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ। সাইফুল ইসলাম একই গ্রামের জেএমবির সদস্য ফজলুর রহমানের সৎ ভাই এবং মৃত মোতালেব হোসেনের ছেলে।

ডিবি ওসি আব্দুল হাই জানান, নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর-পাবনাপাড়া এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার হওয়া জেএমবি সদস্য সাইফুল ইসলাম দুলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তাকে নিয়ে অভিযানও পরিচালনা করছে ডিবি পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে চাঁদপুর পাবনাপাড়া থেকে জেএমবি সদস্য ফজলুর রহমানকে অস্ত্র ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ আটক করে বগুড়া জেলা পুলিশ। পরে বগুড়া ডিবি পুলিশের এসআই জুলহাস উদ্দিন বাদী হয়ে ফজলুর রহমানসহ ৬ জেএমবি সদস্যের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জেএমবির সদস্য ফজলুর রহমান এখন সাতদিনের রিমান্ডে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম