ছবি তোলাই কাল হলো সাংবাদিক শিমুলের!

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০০

নিহত সাংবাদিক আবদুল হাকিম

আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলির ছবি তুলতে গিয়েই সাংবাদিক আব্দুল হাকিম শিমুল প্রাণ হারিয়েছেন বলে তার ভাই মকবুল হোসেন অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘সংঘর্ষের সময় গুলিবর্ষণের ছবি তোলার কারণেই মেয়রের ভাই পিন্টু শিমুলের মাথায় গুলি করে।’

শিমুলের ভাইয়ের অভিযোগের বিষয়ে পৌর মেয়র হালিমুল হক মিরু বলেছেন, ‘আমি ওকে টার্গেট করবো কেন। ও আমার প্রিয় পাত্র। গুলি নয়, আমার প্রতিপক্ষের ছোড়া ককটেলের আঘাত লেগেছিল তার। আমি তো ফাঁকা গুলি করেছি।’   

তবে শিমুলের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষে সিরাজগঞ্জ থানার ওসি রেজাউল হক জানিয়েছেন, শিমুলের মাথার পেছন থেঁতলে গেছে। এছাড়া তার মাথায় গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে সাংবাদিক শিমুল আহত হন। শুক্রবার ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।  

প্রসঙ্গত, শাহজাদপুরের দিলরুবা বাস টার্মিনাল থেকে উপজেলা সদর পর্যন্ত রাস্তার কাজ নিয়ে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কালিবাড়ি এলাকায় শাহজাদপুর পৌর মেয়র মিরুর ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টু পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের শ্যালক ছাত্রনেতা বিজয়কে বেধড়ক মারধর করে। এতে তার হাত-পা ভেঙে যায়। এ খবর ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও তার মহল্লা কান্দাপাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে দিলরুবা বাস টার্মিনাল এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। এ অবস্থায় অবরোধকারীদের একটি অংশ ক্ষিপ্ত হয়ে মনিরামপুর এলাকায় অবস্থিত পৌর মেয়রের বাড়ি ঘিরে ইট-পাটকেল মারতে থাকে। এসময় মেয়র তার নিজের শটগান দিয়ে গুলি করলে ঘটনাস্থলে উপস্থিত সমকালের প্রতিনিধি শিমুলের মাথায় ও মুখে গুলি লাগে। এতে গুরুতর আহত হন তিনি।

/এসটি/

আরও পড়ুন: আ.লীগ নেতার গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম