নৈশ প্রহরীকে হত্যা করে জুয়েলার্সে ডাকাতি: আসামির স্বীকারোক্তি

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ২০:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ২০:৩৬

নৈশ প্রহরীকে হত্যা করে জুয়েলার্সে ডাকাতি: আসামির স্বীকারোক্তি

বগুড়ার দুপচাঁচিয়া নিউ মার্কেটে নৈশ প্রহরীকে হত্যা করে জুয়েলার্সে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত আসামি গোলাম রাব্বানী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তিনি ও যুবলীগের সহ-সভাপতি আকরাম হোসেনসহ সাত –আট জন এ হত্যা ও ডাকতিকে সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। গত রবিবার বিকালে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

অভিযোগে জানা গেছে, গত ২৫ মার্চ রাতে দুর্বৃত্তরা দুপচাঁচিয়া নিউ মার্কেটের নৈশ প্রহরী মোজাহার আলীকে হত্যা ও মাকসুমা জুয়েলার্সের তালা কেটে কয়েক ভরি সোনা ও রূপার গহনা নিয়ে যায়। এ ব্যাপারে নিহতের বড় ভাই আবদুস সালাম থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজ বিভিন্ন মামলার আসামি যুবদল নেতা গোলাম রব্বানী ও আবদুল কুদ্দসকে গ্রেফতার করেন। পরে ২৭ মার্চ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক আহসান হাবীব তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকা অবস্থায় আসামির দেওয়া তথ্য অনুযায়ী যুবলীগের সহ-সভাপতি আকরাম হোসেন গ্রেফতার করা হয়। পরে আকরামকে ১ এপ্রিল আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে বিচাক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, তাদের চিনে ফেলায় নৈশ প্রহরীকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে তারা আদালতে স্বীকার করেছে। ডাকাতদের দু’জন আগেই মার্কেটে অবস্থান নিয়েছিল। পরে সবাই মিলে হত্যা ও ডাকাতি করে। পুলিশ গোলাম রব্বানীর বাড়ি থেকে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে।

/জেবি/

আরও পড়তে পারেন: দুই কারণে এমপি লিটন হত্যা, চার্জশিট এ সপ্তাহে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের