‘অপারেশন ঈগল হান্টে’ নিহত আবুর শ্বশুরসহ দুই জঙ্গি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ১৫:১৯আপডেট : ০৫ জুন ২০১৭, ১৫:১৯

‘অপারেশন ঈগল হান্টে’ নিহত আবুর শ্বশুরসহ দুই জঙ্গি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্টে’ নিহত জঙ্গিনেতা আবুর শ্বশুরসহ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ মো. ফাছিরউদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর আব্বাস বাজার এলাকার মৃত মোকবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৫৫) ও গোমস্তাপুর উপজেলার রহমতপাড়ার আতাউর রহমান এর ছেলে আল-আমিন (২৪)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মাহবুব আলম জানান, মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করার পর রবিবার রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন ও আল-আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন মোবারকপুর ইউনিয়নের শিবনগরের জঙ্গি আস্তানায় নিহত আবুর শ্বশুর।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আল-আমিন জঙ্গি নেতা তামিমের সহযোগী হিসেবে কাজ করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার অফিসার ইনচার্জ মো. ফাছিরউদ্দিন জানান, গত ১১-১২ এপ্রিল জঙ্গি বিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ সাত জঙ্গিকে গ্রেফতার করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আল-আমিনকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সোমবার ৭ দিনের রিমান্ডের আবদেন করে পুলিশ। আদালত আল-আমিনের তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

সোমবার সাত দিনের রিমান্ড চেয়ে অপরজঙ্গি রুহুল আমিনকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব।

উল্লেখ্য, গত ২৬-২৮ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্টে’ নিহত হয় জঙ্গিনেতা আবুসহ আরো ৩ জঙ্গি।  

/জেবি/

আরও পড়তে পারেন: বেনাপোলে ১০টি সোনার বারসহ এক জন আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের