জঙ্গি নিয়ন্ত্রণে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০১৭, ০০:৪০আপডেট : ১২ জুন ২০১৭, ০৩:৫৮

জঙ্গি নিয়ন্ত্রণে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: স্বাস্থ্যমন্ত্রী জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিগত সময়ে আত্মঘাতী নারী সংগঠনের সদস্যসহ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করতে পারায় আজ সিরাজগঞ্জ জেলায় বড় কোনও সহিংসর ঘটনা ঘটেনি।’ রবিবার (১১ জুন) সন্ধ্যায় পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী পুলিশের দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘পুলিশের দায়িত্বশীল ভূমিকা পালনের কারণে সিরাজগঞ্জ জেলার মানুষ আজ নিশ্চিন্তে ঘুমানে পারছেন। এমনকি, ধর্মীয় আচার অনুষ্ঠান তারা সাচ্ছন্দে পালন করতে পারছেন।’ আগামীতেও পুলিশ সদস্যদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না ও রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশীদ হোসেন, পিপিএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাছান, র‌্যাব-১২ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.কে.এম. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদসহ প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম