বৈরি আবহাওয়া কারণে সেনা সদস্য চঞ্চলের মরদেহ বুধবার পৌঁছেনি

বগুড়া প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ১৯:৫৬আপডেট : ১৪ জুন ২০১৭, ২০:২০

রাঙামাটিতে নিহত সেনা সদস্য চঞ্চলের মায়ের আহাজারি, ইনসেটে চঞ্চরের ছবি (ছবি-বগুড়া প্রতিনিধি)

রাঙ্গামাটির মানিকছড়িতে পাহাড় ধসে নিহত বগুড়ার আদমদীঘি উপজেলার ধনতলা গ্রামের সেনা সদস্য শাহীন আলম  চঞ্চলের মরদেহ বুধবার বিকাল পর্যন্ত বাড়িতে পৌঁছেনি। বৈরি আবহাওয়ার কারণে হেলিকপ্টার আসতে পারেনি। রাতে সড়ক পথে অথবা বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ পৌঁছতে পারে। এরপর জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।

নশরতপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক খন্দকার জানান, বুধবার দুপুরের আগেই চঞ্চলের মরদেহ হেলিকপ্টরে করে বাড়ি পৌঁছানোর কথা ছিল।

রাঙামাটিতে নিহত সেনা সদস্য চঞ্চলের বাবাকে শান্তনা দিচ্ছেন তার সহকর্মীরা (ছবি-বগুড়া প্রতিনিধি)

সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে হেলিকপ্টর আসতে পারছে না। বুধবার বাদ জোহর নশরতপুর আলিম মাদ্রাসা মাঠে জানাজার ঘোষণা দেওয়া হয়েছিল। এখন সম্ভবত বৃহস্পতিবার সকালে জানাজা ও দাফন হবে। বাড়ির কাছেই পারিবারিক গোরস্থানে কবর খোড়া হয়েছে। স্ত্রী র‌্যাব সদস্য চমন বেগম ও পাঁচ বছরের শিশু সন্তান আবু তাহা কফিনের সঙ্গে আসবেন। বাবা সরোয়ার্দী, মা সেলিনা বেগম, তিন বোন ও পরিবারের অন্য সদস্যরা ছাড়াও গ্রামবাসীরা চঞ্চলকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন। আগত  সকলে শান্তনা দিতে গিয়ে নিজেরাই কান্নায় ভেঙে পড়ছেন। সেনা কর্মকর্তারা পরিবারের সদস্যদের শান্তনা দিচ্ছেন।

রাঙামাটিতে নিহত সেনা সদস্য চঞ্চলদের বাড়ি (ছবি-বগুড়া প্রতিনিধি)

/জেবি/

আরও পড়তে পারেন: বিএসএফের ছোড়া পাথরে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের