সালিশের আলোচনা থেকে হাতাহাতি, পরে কুপিয়ে হত্যা!

পাবনা প্রতিনিধি
০৯ জুলাই ২০১৭, ১১:৫২আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১২:০৫

পাবনা পাবনার ইসলামপুর গ্রামে নারী সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সালিশের বিষয়ে আলোচনা করতে গিয়ে কথা কাটাকাটি, হাতাহাতি এবং পরে তাকে হত্যা করা হয়। শনিবার (৮ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হোসেন (৩৭) উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আকাতুল্লাহ প্রামানিকের ছেলে। তিনি গ্রামেরই একটি চায়ের দোকানদার ছিলেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব পরিচয়ের সুত্র ধরে সদর উপজেলার দুবলিয়া গ্রামের একটি ছেলে ইসলামপুর গ্রামের একটি মেয়ের বাড়িতে যায়। স্থানীয়দের মধ্যে ঘটনার জানাজানির পর ছেলেটি পালিয়ে যায়। এ নিয়ে সালিশ করার কথা বিষয়ে এনামুলের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে এনামুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফএস/

আরও পড়ুন- আশ্রয়ের অযোগ্য যে আশ্রয়ণ প্রকল্প!

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের