ঘুম থেকে জাগার আগেই পানিতে তলিয়ে যায় ঘর-বাড়ি

জয়পুরহাট প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ১২:০৫আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১২:১০

তুলশীগঙ্গা নদীর বাঁধে ভাঙন টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে শনিবার (১৯ আগস্ট) সকালে জয়পুরহাটের তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আক্কেলপুর পৌর শহরের বাসাবাড়ি ও সড়কের একাংশ পানিতে ডুবে গেছে।

শনিবার সকাল ৭টার দিকে হঠাৎ করেই তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আক্কেলপুর উপজেলার পাড়ঘাটি এলাকার পশ্চিম পাশে প্রায় ৫০ ফুট বাঁধ ভেঙে যায়। এসময় বাড়িতে প্রবল বেগে বন্যার পানি ঢুকে পড়লে ঘুমন্ত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এ অবস্থায় বাড়ির আসবাবপত্র নিয়ে অনেকেই আশ্রয় নেয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর। এছাড়া শহরের ডাকবাংলোর সামনে প্রধান সড়কের পানি ওঠতে শুরু করায় সাধারণ মানুষ ও পথচারী চরম ভোগান্তিতে পড়েছে।

আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘সকাল ৭টার দিকে তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৫০ ফুট অংশ ভেঙে শহরের বাসা-বাড়ি ও প্রধান সড়কের প্রায় ৫০০ মিটার প্লাবিত হয়। লোকজনকে সঙ্গে নিয়ে বর্তমানে বাঁধটি মেরামতের কাজ শুরু করা হয়েছে। 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের