বাড়ির সীমানা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় দম্পতি আহত

বগুড়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১২:১৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১২:১৬

বগুড়া বগুড়ার ধুনটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি আহত হয়েছেন। এছাড়া ওই দম্পতির ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। রবিবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ধুনটের পশ্চিম গুয়াডহরী গ্রামে বাড়ির সীমানা নিয়ে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে প্রতিবেশী আবদুল মালেকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে আবদুল মালেক ৪-৫ জন সহযোগী নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে হামলা করেন। এসময় তারা ঘরবাড়ি ভাঙচুর করেন এবং  নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করেন। বাধা দিলে তাদের মারধর জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী ফরিদা খাতুন আহত হন। তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আহত জাহাঙ্গীর চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আবদুল মালেক পলাতক রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।   

আরও পড়ুন: বগুড়ায় এক সপ্তাহ ধরে যুবক নিখোঁজ

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের