২২ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৯

ফাইল ছবি ২২ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। ভারতীয় রফতানিকারকরা বাংলাদেশি আমদানিকারকদের ছয় দফা দাবি মেনে নেওয়ায় সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে পাথর আমদানি শুরু হয়।  

সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, ভারতের মোহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে রবিবার এক সমঝোতা বৈঠকে তারা বাংলাদেশি আমদানিকারকদের ছয় দফা দাবি মেনে নেন। পরে মোহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মানবেন্দ সরকার ও সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবুর মধ্যে আলোচনা সভার যৌথ স্বাক্ষরিত সিদ্ধান্তের কপি বন্দর সংশ্লিষ্টদের দেওয়া হয়। এরপর আজ  সোমবার সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি শুরু হয়।

সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সোলাইমান জানান, ২২ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে ভারতীয় পাথর ভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করেছে।

বিভিন্ন জটিলতায় গত ২১ জানুয়ারি থেকে এ বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল। এতে সরকারের প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের