বিমান বিধ্বস্ত: নেপালের হাসপাতালে স্বামীসহ রুয়েটের শিক্ষক

রাজশাহী প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ২২:৪৫আপডেট : ১২ মার্চ ২০১৮, ২৩:০৩

শিক্ষক ইমরানা কবির হাসি ও তার স্বামী রাকিবুল হাসান নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানের যাত্রীদের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক ইমরানা কবির হাসি এবং তার স্বামী রাকিবুল হাসান ছিলেন। তারা আহত অবস্থায় নেপালের একটি হাসপাতালের আইসিইউতে আছেন। ইমরানা কবির রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক।  

সোমবার (১২ মার্চ) রাত ১০টার দিকে তাদের ব্যাপারে রুয়েটে উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ বলেন, ‘আমরা ছাত্রসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পেরেছি তারা নেপালের একটি হাসপাতালের আইসিইউতে আছেন। হাসি ও তার স্বামী ছুটি কাটাতে নেপাল যান। তারা ওই বিমানের যাত্রী ছিলেন। আমরা দ্রুত তাদের সুস্থতা কামনা করছি।’
ইমরানা কবির হাসি ২০১৭ সালের ৩০ এপ্রিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তার স্বামী রকিবুল হাসান ঢাকায় একটি বেসরকারি সফটওয়ার কোম্পানিতে চাকরি করেন। তিনিও রুয়েটের শিক্ষার্থী ছিলেন। শিক্ষক হাসি রাজশাহীর মুন্নাফের মোড় এলাকায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি টাইঙ্গালে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী