চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৭:১৫আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৭:১৫

চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মার্চ) দুপুরে তাকে সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল মালেক চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, ২০০৭ সালের ১১ জুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি পাড়ার সবুর আলি হত্যা মামলার সাজাপ্রাপ্ত যাবজ্জীবন পলাতক আসামি ছিল আব্দুল মালেক। হত্যাকাণ্ডের পর তিনি ভারতে পালিয়ে যান। ২০০৯ সালে এ হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত।

পুলিশ আরও জানায়, গত এক বছর আগে ভারতে থেকে ফিরে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসনে ঘর বরাদ্দ নেয় নতুন পরিচয়ে। জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার দুপুরে বেগমপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বেগমপুর পুলিশ ফাড়ির ইনচার্জ রবিউল ইসলাম জানান, গ্রেফতার মালেককে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম