‘খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ১৬:০২আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৬:০৭

হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, ‘আওয়ামী লীগ ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে এ প্রহসনের নির্বাচন প্রতিহত করা হবে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। নইলে প্রতিটি কর্মী স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত রয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও  সংগঠনকে গতিশীল ও শক্তিশালি করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এই কথা বলেন। মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।  

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাজাহান আলী মিয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের