বিদ্যালয়ের মাঠ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১৮:৫১আপডেট : ২৫ জুন ২০১৮, ১৯:২৮

বিদ্যালয় মাঠ দখল করে চলছে মার্কেট নির্মাণ বগুড়ার ধুনটে জোড়শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের বিরুদ্ধে। মার্কেটে দোকান বরাদ্দ দিয়ে তিনি কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এছাড়াও মাঠে মার্কেট নির্মাণের কারণে শিক্ষার্থীদের খেলাধুলায়ও বিঘ্ন ঘটছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা।

তবে জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা ও জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কাজল গত ১৯ জুন জোড়শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে ফেলে বিদ্যালয় মাঠে ১৫টি দোকানঘর নির্মাণ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রতিটি দোকানঘর ৭০ থেকে ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া মার্কেট নির্মাণ করার কারণে বিদ্যালয়ের মাঠ ছোট হয়ে গেছে এবং  শিক্ষার্থীদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। কিন্তু প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি কেউই। পরে গত ২১ জুন জোড়শিমুল গ্রামের মিজানুর রহমান, রজিব উদ্দিন, শাহিন আলম, আমজাদ হোসেন, গিয়াস উদ্দিন ছাড়াও জমিদাতা, অভিভাবক ও এলাকাবাসীরা স্কুলমাঠে মার্কেট নির্মাণের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কাজল অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুল কমিটির সিদ্ধান্তেই মাঠের এক পাশে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলায় কোনও সমস্যা হচ্ছেনা। আর মার্কেটের আয় বিদ্যালয়ের ফান্ডে জমা হবে। তবে স্কুলের জায়গায় মার্কেট নির্মাণের ব্যাপারে তিনি সরকারিভাবে কোনও অনুমোদন নেননি বলে স্বীকার করেছেন।

জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, সভাপতি কাজল তাদের জানিয়েছেন প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে তিনি মার্কেট নির্মাণ করছেন। মার্কেটের আয় স্কুল ফান্ডে জমা হবে। তবে এখন পর্যন্ত কোনও টাকা পাওয়া যায়নি।

ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সহকারি শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, বিদ্যালয়ের জায়গায় মার্কেট নির্মাণ করা যাবে না। কেউ তা করলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম