চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ১০:০৭আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৩:৩৮

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। র‌্যাবের দাবি তিনি মাদক ব্যবসায়ী। এ সময় র‌্যাবের চার সদস্যও আহত হন। শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী খায়রুল ইসলাম (৪৫) সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের মৃত বাসেদ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, ‘নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুন্দরপুর এলাকায় টহল দিচ্ছিল র‌্যাবের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোল্লান গ্রামের একটি আম বাগানে ৫-৬ জনের একটি মাদক চক্রের দল মাদক কেনা-বেচা করছে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই আমবাগানে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

‘বন্দুকযুদ্ধ’র আরও খবর: 

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

পার্বতীপুরে দু’পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের