রাজশাহীতে জেএমবির শীর্ষ নেতা আমিনুলসহ আটক ৫

রাজশাহী প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১২:০৪আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৪:৩৯

রাজশাহীতে জেএমবির শীর্ষ নেতা আমিনুলসহ আটক ৫ রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি মধ্য চর থেকে জেএমবির শীর্ষ নেতা আমিনুলসহ ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক পাঁচ জেএমবি হলো- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারইপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৩২), চর বোয়ালমারী আর্দশ গ্রামের মোশারফ হোসেন মুরসালিন (২২), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পশ্চিম কোদালকাটি মধ্যচর এলাকার ইসমাইল হোসেন (৩২), রফিকুল ইসলাম (৪০) ও আব্দুল মতিন (৪০)।

র‌্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চর কোদালকাটি মধ্য চরে অভিযান চালিয়ে জেএমবির গোদাগাড়ীর শীর্ষ নেতা আমিনুলসহ পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, উগ্রবাদী বই, লিফলেট ও বোমা তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।’ রাজশাহীতে জেএমবির শীর্ষ নেতা আমিনুলসহ আটক ৫

তিনি আরও বলেন, ‘গ্রেফতার হওয়া জেএমবি সদস্যরা ওই এলাকায় সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৩১ আগস্ট) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত