সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাটমোহর উপজেলা চেয়ারম্যান হীরার পদত্যাগ

পাবনা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০২:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০২:৫৫
image

সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাটমোহর উপজেলা চেয়ারম্যান হীরার পদত্যাগ পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছে বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরা । বুধবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে তার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পদত্যাগের সত্যতা স্বীকার করে উপজেলা চেয়ারম্যান ও বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী হাসাদুল ইসলাম হীরা জানিয়েছেন, ‘বিএনপির প্রার্থী হিসেবে পাবনা-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছি। এ আসনে  তিন জন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও,  আমি আত্মবিশ্বাসী এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আমিই লড়বো।’ মঙ্গলবার বিকেলে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম