বগুড়া-৩ আসনে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

বগুড়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০২:৫১আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০২:৫৪
image

বগুড়া বিএনপির পক্ষে লড়তে স্বামী-স্ত্রী  উভয়েরই মনোনয়নপত্র দাখিলের ঘটনা ঘটেছে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে। বুধবার বিকালে তারা বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুই প্রার্থী হলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাবেক এমপি আবদুল মোমেন তালুকদার খোকা ও তার স্ত্রী মাসুদা মোমেন। মাসুদা মোমেন নিজে ও খোকার পক্ষে তার মেয়ে নাসিমা মোমেন লাকী মনোনয়নপত্র জমা দেন।
বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত হওয়ায় সাবেক এমপি খোকা নির্বাচন করতে না পারলে তার স্ত্রী ওই আসন থেকে নির্বাচনে লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে। এ কারণেই বিএনপি থেকে তাদের দুইজনকেই মনোনয়ন দেয়া হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের