পত্নীতলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ০৩:১০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:১৫

নওগাঁ নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীকে হত্যার অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর ইসলাম দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে যে তাকে গ্রেফতার করা হয়েছে সে খবরের সত্যতা নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি পরিমাল চক্রবর্তী।
গত ৪ ডিসেম্বর ইসহাক হোসেন হত্যাকাণ্ডের শিকার হন। ওইদিন তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনি প্রচারণার সভা শেষে রাত পৌনে ১০টার দিকে ব্যক্তিগত গাড়িতে বাড়ির পথে যাচ্ছিলেন। তার গাড়িটি নজিপুর পৌরসভার মাহমুদপুর এলাকায় বাড়ির সামনে এসে পৌঁছালে গ্যারেজের গেট খুলে দেওয়ার জন্য চালক বার বার হর্ন বাজান। কিন্তু কোনও সাড়াশব্দ না পেয়ে ইসহাক আলী নিজেই গাড়ি থেকে নেমে যান গেট খুলতে।
এ সময় ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় গাড়ি চালক আসলাম হোসেন তাকে বাঁচাতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পথিমধ্যেই ইসহাকের মৃত্যু হয়। গাড়ি চালক আসলাম এখনও পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের