চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৯

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার গুলি ও গান পাওডার

চাঁপাইনবাবগঞ্জের  সীমান্তে এলাকা থেকে একটি পিস্তল, একটি ওয়ান সুটার গান, দুটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও ৫ কেজি ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)।  মঙ্গলবার(১৯ ডিসেম্ববর) রাতে শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার  এ তথ্য নিশ্চিত করেছেন। 

৫৩ বিজিবি’র অধিনায়ক  লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন,  মাসুদপুর বিওপির  একটি টহল দল আর্ন্তজাতিক সীমানা পিলার ৪/৫  ও  ৪/৬ এর মাঝামাঝি  ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তারাপুর মাঠ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ভারত  থেকে  আসা  ৩ ব্যক্তি বাংলাদেশে ঢুকার চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাদের হাতে থাকা একটি ব্যাগ রেখে তারা পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২২ হাজার ২শ’টাকা।

উদ্ধারকৃত অস্ত্র  ও  গোলাবারুদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

/এমএফ/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান