যেকোনও মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১৩:০৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৩:০৩

যেকোনও মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী যেকোনও মুল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সব কর্মকর্তাদের নির্দেশ দেন। বুধবার ( ১৬ জানুয়ারি ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যে ভেজালরোধে সভা সেমিনারের পাশাপাশি মোবাইল কোর্ট অব্যাহত রাখতে হবে। নিরাপত্তা খাদ্য সমাজকে নিরাপদ রাখে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার জিরো টলারেন্স।’ পাশাপাশি সাংবাদিকদের খাদ্য নিয়ে সংবাদ পরিবেশনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী।

নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী, সিভিল সার্জন ডা. মোমিনুল হক, নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কামাল হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রধানরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের