নাটোরের গোপালপুরে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৯, ১৪:৫১আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:৩৭

নিহত জামিরুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামিরুর ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ জানুয়ারি) দুপুরে গোপালপুরে বিরোপাড়া মহল্লার নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জামিরুল ইসলাম (৩৭) বিরোপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে এবং পৌর আওয়ামী লীগের সদস্য।

নিহতের বাবা কামরুজ্জামান জানান, দুপুর ১টার দিকে জামিরুল পাশের মসজিদে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই শহিদুল ইসলাম জানান, চার ভাইয়ের মধ্যে জামিরুল সবার ছোট ছিল। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রাজ্জাক জানান, নিহতের মাথা, বুক ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। 

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

/আইএ/জেবি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী