ইসির নির্দেশে গুরুদাসপুরে নতুন ইউএনও-ওসি

নাটোর প্রতিনিধি
০৮ মার্চ ২০১৯, ১৮:২৩আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৮:৩৪

ইউএনও মিজানুর রহমান মিলন ও ওসি মোজাহারুল ইসলাম নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে নাটোরের গুরুদাসপুর উপজেলায় নতুন ইউএনও এবং ওসিকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম জানান, ইতোমধ্যে ইউএনও মনির হোসেনকে প্রত্যাহার করে ওই স্থানে মিজানুর রহমান মিলন নামে নতুন ইউএনওকে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গুরুদাসপুর উপজেলায় নৌকার প্রার্থী জাহিদুল ইসলামের অভিযোগের পর নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ শহিদুর রহমান জেলা প্রশাসন ও জেলা পুলিশ বরাবর এক ফ্যাক্স বার্তা পাঠান। ওই বার্তায় তিন দিনের মধ্যে ওসি সেলিম রেজা এবং ইউএনও মনির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, ইতোমধ্যে ওসিকে প্রত্যাহার করে মোজাহারুল ইসলাম নামে নতুন ওসিকে পদায়ন করা হয়েছে।

নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম জানান, বেশ কিছুদিন থেকেই ইউএনও মনির হোসেন এবং ওসি সেলিম রেজা নৌকার বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে নির্বাচনি কাজ করছিলেন। বাধ্য হয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। অভিযোগের পর ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হলো।

১০ মার্চ এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এনআই/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী