শান্তিতে ভোট দিতে পারায় খুশি শতবর্ষী দুখজান বেওয়া

নাটোর প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১৩:৪৩আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৩:৫৬

শতবর্ষী দুখজান বেওয়া নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন ১০৫ বছরের দুখজান বেওয়া। শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভোট দেন দুখজান বেওয়া। এরপর তিনি বলেন, ‘কোনও বাধা বা জোর জবরদস্তি ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। কেন্দ্রের পরিবেশে আমি সন্তুষ্ট।’

বাগাতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী দুখজান বেওয়া। তিনি জানান,তার বর্তমান বয়স ১০৫ বছর। তার ৬ ছেলে ও এক মেয়ে ছিল। এর তিনজন মারা গেছে।

ভোট দিতে আসা দুখজান বেওয়া রবিবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশন প্রথম ধাপে ৮৭টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করলেও ৭৮টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বাকি ৯টির মধ্যে তিনটিতে মামলা সংক্রান্ত জটিলতায় ভোট বন্ধ, তিনটিতে সবগুলো পদে প্রার্থীরা বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন পড়ছে না।

দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক ফ্রন্ট ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী