নলডাঙ্গায় আলাদা স্থান থেকে মা ও ছেলের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১০:৪৫আপডেট : ১৫ মে ২০১৯, ১১:৫৬

নাটোর

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা গ্রামে এক মা (২৬) ও তার দুই বছরের প্রতিবন্ধী ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) রাতে নিজ ঘর থেকে ওই মায়ের ও বুধবার (১৫ মে) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মায়ের নাম শারমিন আক্তার (২৬ )। তিনি বাসিলা উত্তরপাড়া গ্রামের মাহমুদুল হাসান মুন্নার স্ত্রী। নিহত শিশুটির নাম আবদুল্লাহ।

পুলিশ বলছে, মাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। শিশুটির মৃতদেহ পাওয়া গেছে ডোবার পানিতে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনা তদন্ত এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি শফিকুর রহমান জানান, মাহমুদুল হাসান মুন্না দীর্ঘদিন ধরে ঢাকায় চাকরি করেন। স্ত্রী শারমিন আক্তার তার প্রতিবন্ধী সন্তান আবদুল্লাহকে নিয়ে স্বামীর বাড়িতে থাকেন। দেবর, শ্বশুর ও শাশুড়িসহ সবার সঙ্গেই শারমিনের ভালো সম্পর্ক। প্রতি রাতের মতো মঙ্গলবার রাতে সেহরি খেতে ওঠেন পরিবারের লোকজন। এ সময় ডাকাডাকি করলে তারা শারমিনের সাড়াশব্দ পান না। ঘরে ঢুকে শারমিনের মৃতদেহ দেখতে পান। সেখানে শিশু আবদুল্লাহকে দেখতে না পেয়ে চিৎকার করলে এলাকার লোকজন জড়ো হন। বুধবার সকালে খবর পেয়ে নলডাঙ্গা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্শ্ববর্তী ডোবার কচুরিপনার মধ্য থেকে আবদুল্লাহর মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান আমজাদ দেওয়ান জানান, তিনি শারমিনের মায়ের সঙ্গে ঘটনাস্থলে কথা বলেছেন। মায়ের গত মধ্যরাতেও শারমিনের সঙ্গে মোবাইল ফোনে হাসিখুশির সঙ্গে কথা হয়েছে। শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক। মা ছেলের মৃত্যু রহস্যজনক দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান ইউপি চেয়ারম্যান।

ওসি শফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শারমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার রহস্য উদঘাটিত হবে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী