ঘাপটি মেরে বসে থাকলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ১০:৫২আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:৫২

 আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম

বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন,‘ঘাপটি মেরে বসে থাকলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হলে তা রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘কোনও রাজনৈতিক দলকে চুপচাপ বসে থাকতে দেখলে মনে রাখতে হবে এর পেছনে কোনও ষড়যন্ত্র আছে। কোনও ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাচ্ছে,আরও এগিয়ে যাবে।’

এসময় আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার ওপর তাগিদ দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন,‘তরুণ ও প্রবীণের সমম্বয়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। দল সংগঠিত না থাকলে অপশক্তি মাথা চারা দিয়ে উঠবে। তাদের চক্রান্তে হেরে যেতে হবে। অপশক্তির কোনও চক্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  হেরে গেলে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলের সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী