রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

রাবি প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ০৬:২৪আপডেট : ২৬ জুন ২০১৯, ১৪:১০

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুন) ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারির বিরুদ্ধে পরিচালকের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন।

অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর বিভাগের জরুরি মিটিং করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

তবে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিষ্ণু কুমার। তিনি বলেন, একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করছে।

অভিযোগপত্রে বলা হয়, বিষ্ণু কুমার অধিকারী ভুক্তভোগী ওই ছাত্রীর একটি কোর্সের (প্র্যাক্টিস টিচিং) সুপারভাইজার হওয়ায় সুযোগ নিয়ে প্রায় রাতেই ১১টার পর ফোন দিতেন। এছাড়া বিভিন্ন সময় কারণে-অকারণে চেম্বারে ডেকে নিয়ে তাকে বসিয়ে রাখতেন। এছাড়া ইনস্টিটিউটের নারী শিক্ষকদের নিয়েও অশ্লীল মন্তব্য করতেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, ‘আমি আমার বিভাগের শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিক ‍নির্যাতনের শিকার হই। যে কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি পড়াশোনা এবং অন্য কোনও কাজেই মনোনিবেশ করতে পারছি না। মেন্টাল ট্রমায় ভুগছি।’

অভিযুক্ত শিক্ষক ইনস্টিটিউটের একাধিক ছাত্রীর সামনে অশালীন মন্তব্য করেছেন ও কোর্সে নম্বরের কথা উল্লেখ করে শিক্ষকের ক্ষমতা দেখাতেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী