বড়াইগ্রামে কলেজছাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নাটোর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৯:৪৯আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৯:৫০

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আল আমিন (১৯) নামে এক কলেজছাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকাল পাঁচটার দিকে মকিমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস এসব তথ্য জানান।

নিহত আল আমিন উপজেলার নগর ইউনিয়নের মকিমপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং স্থানীয় ধানাইদহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি দিলীপ কুমার দাস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকাল পাঁচটার দিকে আল আমিন তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল চালিয়ে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। পথে মকিমপুর বাজার এলাকায় তিন যুবক তার পথ রোধ করে। এ সময় তাকে গুলি করে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যুবকেরা। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওসি জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের গ্রেফতার ও তদন্তের পর হত্যার রহস্য জানা যাবে।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ