ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বগুড়া প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ২২:২৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:২৭

বগুড়া বগুড়া শহরতলির জয়বাংলা মোড় এলাকায় দ্বিতীয় বাইপাশ মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।  তার নাম হাফিজার রহমান (৫০)। শুক্রবার (১২ জুলাই) বিকালে  এ ঘটনায় তিন যাত্রী আহত হন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলির মাটিডালি থেকে ছেড়ে আসা সাবগ্রামগামী ব্যাটারিচালিত ইজিবাইকটি  জয়বাংলা মোড়ের কাছে পৌছে। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক সেখানে এলে চালক নিয়ন্ত্রণ হারান। ইজিবাইকে ধাক্কা দিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক হাফিজার রহমান মারা যান। তিনি বগুড়া সদরের কর্ণপুর গ্রামের মোগলা প্রামানিকের ছেলে।

আহত তিন যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম